ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যু, প্রাণহানি ৯

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯ জন মারা গেছেন। চলতি বছর একদিনে এটাই সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯০২ জন। 

সোমবার (৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরেরে ডেঙ্গু বিষয়ক বার্তায় এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে ডেঙ্গুতে এ পর্যন্ত ২৭১ জন মারা গেছেন। আর হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৮ হাজার ৩৬০ জন। 

গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় তিনজন, বরিশাল বিভাগে দুজন এবং চট্টগ্রাম, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগে একজন করে মারা গেছেন। তাদের মধ্যে ৫ জন পুরুষ ও ৪ জন নারী। 

এর আগে, গত ৮ সেপ্টেম্বরও ডেঙ্গুতে দেশে ৯ জন মারা যান। ওই মাসে সারাদেশে মৃত্যু হয় ১৪৮ জনের। চলতি বছর ডেঙ্গুতে সর্বোচ্চ ৭৪ জন মারা গেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়।