বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে ঢাকা ও দিল্লির মধ্যে সংলাপ চলমান রয়েছে, দিনক্ষণ নির্ধারণ হলে তা জানানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
সোমবার (৫ অক্টোবর) রাজধানীর সোনারগাঁও হোটেলে ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’-এ অংশ নেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
হুমায়ুন কবির বলেন, ‘‘সফর হবে, আমি আশাবাদী। প্রধানমন্ত্রী কখনও বলেনি তিনি ভারত যাবেন না। একটা নতুন সরকারের চ্যালেঞ্জ বুঝতে হবে। ২ হাজার মানুষ হত্যা করে একজন সন্ত্রাসী ভারতে পালিয়ে গেছেন, ৩ থেকে ৪ হাজার মানুষ গুম করে ওখানে গিয়ে বসে আছেন। আবার তিনি ওখানে বসে গালি দিচ্ছেন বা ওখান থেকে বিরক্ত করার চেষ্টা করছেন। এমন পরিবেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এখানে আসতেন?’’
প্রতিমন্ত্রী বলেন, ‘‘যাই হোক, আমরা কথাবার্তার মাধ্যমে একটি সমাধানে পৌঁছাবো, ইতিবাচক হবে এবং আমি আশাবাদী একটা সফর হবে (প্রধানমন্ত্রী)।’’