হাম উপসর্গে আরও ৭ প্রাণহানি 

সারাদেশে হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নিশ্চিত হাম শনাক্ত ৬৫ জন এবং ১২৫৪ জনের মধ্যে উপসর্গ মিলেছে।

রবিবার (১৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত মার্চ মাস থেকে এ পর্যন্ত ১০৪ জন নিশ্চিত হামে মারা গেছে। হাম উপসর্গে মারা গেছে ১ হাজার ৯২ জন।  

এ পর্যন্ত নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ২৩ হাজার ১২২ জনের। হামের উপসর্গ পাওয়া গেছে ২ লাখ ১৩ হাজার ২৪৪ জনের মধ্যে। 

চলতি বছরে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল ১ লাখ ৮৯ হাজার ৪৮৪ জন। রিলিজ পেয়ে বাড়ি ফিরেছে এক লাখ ৮১ হাজার ৭৫৬ জন।