Thursday, October 15, 2026

সেকশন

English
Dhaka Tribune

হামের উপসর্গে আরও ৪ মৃত্যু 

এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ হাজার ১৮১ 

আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ পিএম

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যায়নি। মারা যাওয়া ৪ জনের বাড়ি ঢাকা, খুলনা, কুষ্টিয়া ও ভোলা জেলায়। 

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এই হিসাব বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ হাজার ১৮১। 

এর মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ৭৭ জনের মৃত্যু হয়েছে।
 
একই সময়ে ৮৬ জনের নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ২২ হাজার ৯২৬ জন। 

গত ২৪ ঘণ্টায় এক হাজার ৩০৬ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৯ হাজার ৮৭৬ জনে। 

   

About

Popular Links

x