Monday, October 12, 2026

সেকশন

English
Dhaka Tribune

ডেঙ্গু: হাসপাতালে ভর্তি লাখ ছাড়ালো, মৃত্যু ৩০৭

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪ জন মারা গেছেন

আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ০৫:০৪ পিএম

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪ জন মারা গেছেন। তাদের সবাই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার। 

সোমবার (১২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১৬৭ জন। এর আগে গত রবিবার একদিনে সর্বোচ্চ ২ হাজার ১৯৩ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে সারাদেশে এ পর্যন্ত ৩০৭ জন মারা গেছেন। আর হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ এক হাজার ৪৪২ জন। 

সারাদেশে ডেঙ্গুতে এ পর্যন্ত সর্বোচ্চ ৮৪ জন মারা গেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়। দ্বিতীয় সর্বোচ্চ ৬৩ জনের মৃত্যু হয়েছে খুলনা বিভাগে। 

   

About

Popular Links

x