Monday, October 12, 2026

সেকশন

English
Dhaka Tribune

হাম উপসর্গে আরও ২ প্রাণহানি, মোট ১,১৬৪

এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ২২ হাজার ৫৭৩ জন

আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ০৫:৫২ পিএম

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যায়নি। 

সোমবার (১২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এই হিসাব গত রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছর দেশে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ হাজার ১৬৪। 

এর মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ৬০ জনের মৃত্যু হয়েছে। 

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে কিশোরগঞ্জ ও হবিগঞ্জ জেলায় একজন করে মারা গেছে। 

একই সময়ে ১৫২ জনের হাম শনাক্ত হয়েছে। এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ২২ হাজার ৫৭৩ জন। 

এছাড়া গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৬৯ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৬ হাজার ২৯৭ জনে। 

   

About

Popular Links

x