Monday, October 12, 2026

সেকশন

English
Dhaka Tribune

এবার হত্যা মামলায় গ্রেপ্তার হাসনাত আব্দুল্লাহর ছেলে

সোমবার (১২ অক্টোবর) এ আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম

আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ০৫:৫১ পিএম

জুলাই আন্দোলনের সময় রাজধানীর মিরপুরে ফিরোজ তালুকদার পলাশ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক সংসদ সদস্য আবুল হাসনাত আব্দুল্লাহর ছেলে সেরনিয়াবাত মঈনউদ্দিন আহাম্মেদ আব্দুল্লাহকে। 

সোমবার (১২ অক্টোবর) এ আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম।

তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে বলে পুলিশের প্রসিকিউশন বিভাগের এসআই রফিকুল ইসলাম জানান।

গত ১০ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক আজিম আহমেদ মঈনউদ্দিনকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেছিলেন। 

পরে শুনানির জন্য সোমবার (আজ) দিনধার্য করেন আদালত। পরে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

মামলার বিবরণীতে বলা হয়েছে, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর মিরপুর-১০ গোলচত্বর এলাকায় হেলিকপ্টার থেকে ছোড়া গুলিতে আহত হন ফিরোজ তালুকদার পলাশ।

পরে তাকে মিরপুরের আলোক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে মিরপুর মডেল থানায় হত্যা মামলা করেন।

পরে একই বছর ২৬ অক্টোবর রাজধানীর গুলশান-২ এলাকা থেকে মঈনউদ্দিনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর থেকে কারাগারে আছেন তিনি।

   

About

Popular Links

x