Wednesday, October 14, 2026

সেকশন

English
Dhaka Tribune

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু 

এ পর্যন্ত ডেঙ্গু শনাক্ত হয়েছে ১ লাখ ৫ হাজার ৩১৬ জনের

আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ পিএম

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ৫ জন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯২০ জন। 

বুধবার (১৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে চট্টগ্রাম বিভাগে দুইজন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগে একজন করে মারা গেছেন। 

মারা যাওয়া ৫ জনের মধ্যে তিনজন পুরুষ ও দুইজন নারী।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৩২১ জন মারা গেছেন। এছাড়া, এ পর্যন্ত ডেঙ্গু শনাক্ত হয়েছে ১ লাখ ৫ হাজার ৩১৬ জনের।  

   

About

Popular Links

x