প্রত্যেক মাদ্রাসায় নিয়মিত খেলাধুলার অনুশীলন ও প্রতিযোগিতার আয়োজন করতে হবে।
সোমবার (২৬ অক্টোবর) মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক এস এম তৌহিদুজ্জামানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে মাদ্রাসাগুলোয় আর্চারি, শ্যুটিং ও হকি খেলার নিয়মিত অনুশীলন এবং প্রতিযোগিতার আয়োজনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এছাড়া, ওই বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, মাদকাসক্তি ও অতিরিক্ত ডিজিটাল আসক্তি মোকাবিলা, শিশু-কিশোরদের সুস্থ ও আত্মবিশ্বাসী নাগরিক হিসেবে গড়ে তোলা এবং ক্রীড়াকে সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠার ক্ষেত্রে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।