রাজধানীতে জাতীয় শ্রমিক লীগের সহ-সভাপতিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানা পুলিশ।
মঙ্গলবার (২৭ অক্টোবর) উত্তরা পশ্চিম থানা পুলিশের একটি দল উত্তরখান থানা পুলিশের সহায়তায় উত্তরখান থানাধীন ময়নার টেক বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. খলিলুর রহমান শান্ত (৩৮)। তিনি কার্যক্রম নিষিদ্ধ ঢাকা মহানগর উত্তর জাতীয় শ্রমিক লীগের উত্তরখান থানা শাখার সহ-সভাপতি।
ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গ্রেপ্তার খলিলুর রহমান শান্তর বিরুদ্ধে উত্তরা পশ্চিম ও উত্তরখান থানায় হত্যা, হত্যাচেষ্টা, বিস্ফোরকদ্রব্য, মারধর, চুরি, চাঁদাবাজি ও নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন অভিযোগে পাঁচটি মামলা রয়েছে।
গ্রেপ্তারকে বিজ্ঞ আদালতে প্রেরণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।