৭ দিনের রিমান্ডে ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন

চট্টগ্রামের আলোচিত ‘শীর্ষ সন্ত্রাসী’ মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে জিজ্ঞাবাদে আরও সাত দিনের রিমান্ড দেওয়া হয়েছে। 

বুধবার (২৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয় ডেভিড ইমনকে। পরে দুই মামলায় তার রিমান্ড মঞ্জুর করেন আদালত। 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপপুলিশ কমিশনার (প্রসিকিউশন) মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

এরমধ্যে, সিএমপির বাকলিয়া থানার একটি ডাবল মার্ডার মামলায় পাঁচ দিন এবং বায়েজিদ বোস্তামী থানার একটি হত্যা মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।