তাহসিফের মৃত্যুর ঘটনায় ৪ দিনের রিমান্ডে দীপ

বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির মরদেহ উদ্ধারের ঘটনায় আহমেদ শাহরিয়ার রেজা দীপকে ৪ দিনের রিমান্ডে নিয়েছে নৌ পুলিশ।

শনিবার (৩১ অক্টোবর) এ আদেশ দেন বলে জানিয়েছেন প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম। 

এর আগে, বেলা সোয়া ২টার দিকে আসামিকে আদালতে হাজির করা হয়। শুনানিকালে বিকেল ৩ টা ২৫ মিনিটের দিকে তাকে এজলাসে তোলা হয়। 

এসময় তার ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন।

আবেদনে বলা হয়, প্রাথমিক তদন্তে আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপ মামলার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে। 

তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখা একান্ত প্রয়োজন বলেও আবেদনে উল্লেখ করা হয়।