Saturday, October 31, 2026

সেকশন

English
Dhaka Tribune

কৃষিমন্ত্রী: এবার পেঁয়াজ আমদানি করতে হয়নি 

‘আগামীতেও এক কেজি পেঁয়াজও আমদানি করার দরকার হবে না’

আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ০৫:২৫ পিএম

কৃষি, মৎস্য এবং প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, ‘‘এই সরকার জনগণের সরকার। এই সরকার জনগণ দ্বারা নির্বাচিত সরকার। এই সরকার জনগণের সাথে কমিটেড সরকার। যেহেতু এদেশের বেশিরভাগ মানুষ কৃষির সাথে জড়িত, তাই এই সরকার বিশ্বাস করে কৃষি অর্থনীতি শক্তিশালী হলেই দেশের অর্থনীতি শক্তিশালী হবে।’’ 

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে গাজীপুরের ভবানীপুরে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) আঞ্চলিক গবেষণা কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে দেশের প্রথম বৃহৎ পরিসরের ‘গামা ইরেডিয়েশন সেন্টার’ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। 

তিনি আরও বলেন, ‘‘দেশে প্রথম আমরা পেঁয়াজ স্টোরেজের প্রচেষ্টায় হাত দিয়েছি। আমি আশা করি এ বছর আর পেঁয়াজ আমদানি করার প্রয়োজন হয়নি, আগামীতেও এক কেজি পেঁয়াজ আমদানি করার দরকার হবে না। কৃষিপণ্য আমদানির ওপর নির্ভরতা কমাতে সরকার কাজ করছে। এবার প্রথমবারের মতো দেশে পেঁয়াজ আমদানি করতে হয়নি।’’ 

গামা ইরেডিয়েশন প্রযুক্তির মাধ্যমে মৌসুমি ফলসহ গাজর ও ক্যাপসিকামের মতো সবজি প্রক্রিয়াজাত ও সংরক্ষণের সুযোগ বাড়বে। এতে কৃষক তাদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পাবেন এবং কৃষিপণ্যের অপচয় কমবে বলে জানান তিনি। 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু, কৃষি মন্ত্রণালয়ের সচিব সেলিম খান, বাংলাদেশে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) প্রতিনিধি ড. জিয়াকুন শি, বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মাহমুদুল হাসান, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ড. এম. মঈনুল ইসলামসহ সংশ্লিষ্ট দেশি-বিদেশি কর্মকর্তারা। 

   

About

Popular Links

x