Thursday, October 29, 2026

সেকশন

English
Dhaka Tribune

কাশিমপুরে গ্যাস লিকেজ থেকে আগুন, একই পরিবারের পাঁচজন দগ্ধ

দগ্ধদের দুপুর ২টার দিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট নেয়া হয়েছে 

আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ পিএম

গাজীপুরের কাশিমপুরে গ্যাস লিকেজ থেকে আগুনে এক পরিবারের ৫ জন সদস্য দগ্ধ হয়েছে। দগ্ধদের দুপুর ২টার দিকে চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট নেয়া হয়েছে। 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৮ টার দিকে কাশিমপুরে সারদাগং এলাকায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। 

দগ্ধরা হলেন- আরিফা বেগম, ফারিয়া, রোজিনা (১৮), শিশু রহিম এবং রিয়াজুল শেখ। এদের মধ্যে রিয়াজুল শেখের ৪০ %, আরিফা বেগমের শরীরের ৫ %, ফারিয়ার ৮ %, রোজিনার ১ % কম এবং ১ বছর বয়সী শিশু রহিমের শরীরের ১ % কম পুড়ে গেছে। এদের মধ্যে রিয়াজুল শেখের অবস্থা আশঙ্কাজনক। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের রেসিডেন্ট সার্জন (ইমার্জেন্সি) ডা. সুলতান মাহমুদ শিকদারের বরাত দিয়ে জানান, দগ্ধ সবাইকে প্রয়োজনীয় চিকিৎসা ও পর্যবেক্ষণের আওতায় রাখা হয়েছে। 

   

About

Popular Links

x