Wednesday, October 28, 2026

সেকশন

English
Dhaka Tribune

গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পোশাক শ্রমিক নিহত

মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে গাজীপুর মহানগরীর গাছা থানাধীন বড়বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে

আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ১০:৩৬ এএম

কারখানা ছুটির পর বাসায় ফেরার পথে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পোশাক শ্রমিক কার্তিক (২৭) নিহত হয়েছেন। 

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে গাজীপুর মহানগরীর গাছা থানাধীন বড়বাড়ি এলাকার এঘটনা ঘটে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রাব্বানী বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত পোশাক শ্রমিক কার্তিক কুনিয়া (তারগাছ) এলাকার ফ্যাশন মেকার ইন্টারন্যাশনাল পোশাক কারখানায় ফিনিশিং অপারেটর হিসেবে চাকরি করতেন।

বাংলাদেশ ইয়্যূথ রেভ্যুলেশনের গাছা এলাকার আহ্বায়ক রাকিব খান জানান, ঘটনার পরই সেখানে তিনি যান। কারখানা ছুটি শেষে রাত সাড়ে ১১টার দিকে থেকে হেঁটে পাশেই বাসায় যাচ্ছিলেন পোশাক শ্রমিক কার্তিক। পথিমধ্যে শাহরিয়ার গার্মেন্টসের গলিতে পৌছলে ছিনতাইকারী ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে লুটিয়ে পড়েন। দ্রুত উদ্ধার করে তায়রুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) গাছা থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ শেখ মনির বলেন, “রাতে ডিউটিতে ছিলাম। ওই সময় থানায় থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহের বাম পায়ের উরুতে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে ছিনতাইকারীর ছুরিকাঘাতে তার মৃত্যু হয়েছে।”

   

About

Popular Links

x