Thursday, October 29, 2026

সেকশন

English
Dhaka Tribune

গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

কোনাবাড়িতে টিয়ার সেল-সাউন্ড গ্রেনেড ছুঁড়ে বিক্ষোভকারী শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ

আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ০৭:১৫ পিএম

গাজীপুর মহানগরীর কোনাবাড়িতে মজুরি ও বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিভিন্ন কারখানার শ্রমিকরা।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে কাশিমপুর ও কোনাবাড়ী শিল্প অঞ্চলের শ্রমিকরা বেতন ভাতা বৃদ্ধির দাবিতে বিক্ষোভ শুরু করে। 

পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরের পরে শ্রমিকরা কাজে যোগ না দিয়ে মজুরি ও বেতন ভাতা বৃদ্ধির দাবি জানিয়ে কারখানা থেকে বের হয়ে বিক্ষোভ শুরু করে। এসময় বেশ কয়েকটি শ্রমিকরা কারখানাথেকে বেরিয়ে বিক্ষোভে যোগ দেয়। পরে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে।

এতে মহাসড়কের উভয় পাশে যানচলাচল বন্ধ হয়ে যানজট তৈরি হয়। এসময় শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়ে মারে। পুলিশও শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে শ্রমিকরা মহাসড়ক থেকে সরে যায়।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, কোনাবাড়ির আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকরা মজুরি ও বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করে। পরে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করলে পুলিশ ৫টি টিয়ারশেল ও ৫টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

   

About

Popular Links

x