২০২৭ সালে সরকারি ছুটি কত দিন? দেখে নিন তালিকা

আগামী বছর ২০২৭ সালের জন্য ২৯ দিনের সরকারি ছুটি অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর মধ্যে ১৫ দিন সাধারণ ছুটি ও ১৪ দিন নির্বাহী আদেশে ছুটি। 

তবে এসব ছুটির মধ্যে ৭ দিন শুক্রবার ও শনিবার থাকায় সরকারি কর্মচারীরা মোট ২২ দিন ছুটি উপভোগ করতে পারবেন। 

সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়। 

সন্ধ্যার বৈঠকের পর সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রিসভার এ সিদ্ধান্তের কথা জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।