রাজধানীর মিরপুরের বেড়িবাঁধ এলাকায় এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের একটি বাসের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।
বুধবার (৪ নভেম্বর) সকাল পৌনে ৮টার দিকে মিরপুর বেড়িবাঁধ সংলগ্ন দিয়াবাড়ি এলাকার নবাবেরবাগে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুজন নারী ও দুজন পুরুষ। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনার খবর পেয়ে কল্যাণপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ চালায়।