Monday, November 02, 2026

সেকশন

English
Dhaka Tribune

ভাঙ্গা এক্সপ্রেসওয়ে এলিভেটেডে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২

হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম চালান

আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ০৯:০১ পিএম

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের এলিভেটেড অংশে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

সোমবার (২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নগরকান্দা পৌরসভার হাজরাহাটি এলাকার এজাজুল (২০) এবং একই উপজেলার জিয়াখুলি এলাকার স্বাধীন (২০)। আহতরা হলেন নগরকান্দার জিয়াখুলি এলাকার নাসিম (২০) এবং ভারইডাঙ্গা এলাকার রাজন (২১)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় ভাঙ্গা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই যুবকের মৃত্যু হয়। মোটরসাইকেলে থাকা অপর দুই যুবক আহত হন।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম চালান। নিহতদের মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় নেওয়া হয়েছে। আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছেন এবং আরও দুজন আহত হয়েছেন। নিহতদের পরিচয় শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।“

   

About

Popular Links

x