Monday, November 02, 2026

সেকশন

English
Dhaka Tribune

খুলনায় রূপসার চরে মিললো ভেসে আসা ২ মরদেহ

পুলিশ জানায়, জোয়ার ভাটার টানে লাশ ভেসে এসে সিংহের চরে আটকে ছিল

আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পিএম

খুলনার রূপসা থানার সিংহের চর থেকে দুটি লাশ উদ্ধার হয়েছে। জোয়ার ভাটার টানে লাশ ভেসে এসে চরে আটকে ছিল।

সোমবার (২ নভেম্বর) খবর পেয়ে বেলা দেড়টার দিকে লাশ ২টি উদ্ধার করেছে পুলিশ।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, “জোয়ার ভাটার টানে লাশ ভেসে এসে সিংহের চরে আটকে ছিল। বেলা দেড়টার দিকে লাশ ২টি উদ্ধার করা হয়।”

নিহতরা হলেন—রূপসা উপজেলার রাজাপুর গ্রামের আব্দুল্লাহর ছেলে সোহাগ এবং একই উপজেলার সিংহের চর এলাকার রেজাউল করিম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে নদীর তীরে দুই যুবকের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ দুটি উদ্ধার করে।

উপপরিদর্শক (এসআই) নূর আলম জানান, দুপুরের দিকে খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন এবং দুজনের লাশ উদ্ধার করেন।

তিনি বলেন, “কী কারণে বা কোন শত্রুতার জেরে এই জোড়া হত্যাকাণ্ড ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। নিহতদের বিরুদ্ধে আগে থেকে কোনো মামলা ছিল কি না অথবা তারা কোনো অপরাধী বা সন্ত্রাসী চক্রের সঙ্গে যুক্ত ছিলেন কি না, সে বিষয়েও তথ্য সংগ্রহ করা হচ্ছে।”

তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

   

About

Popular Links

x