২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, প্রজ্ঞাপন জারি

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

বৃহস্পতিবার (৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। 

প্রজ্ঞাপন অনুযায়ী, সাধারণ ছুটি ১৪ দিন আর নির্বাহী আদেশে সরকারি ছুটি ১৫ দিন মিলিয়ে মোট ২৯ দিন সরকারি ছুটি থাকবে। তবে এসব ছুটির মধ্যে ৭ দিন শুক্রবার ও শনিবার থাকায় সরকারি কর্মচারীরা কার্যত ২২দিন ছুটি উপভোগ করতে পারবেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, ২০২৭ সালে বাংলাদেশের সকল সরকারি ও আধা-সরকারি অফিস এবং সংবিধিবদ্ধ, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত সংস্থায় এসব ছুটি পালন করা হবে।

এর আগে, সোমবার (২ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ তালিকার অনুমোদন দেয়া হয়।