গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, গ্রাম পুলিশের মাসিক বেতন ৭,৫০০ টাকা থেকে বাড়িয়ে ১০,৫০০ টাকা এবং গ্রাম পুলিশ প্রধানের বেতন ৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ১১,০০০ টাকা করা হয়েছে। 

তিনি বলেন, “শুধু পদবি নয় গ্রাম পুলিশের বেতন বাড়ানো হয়েছে। আজ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।”

শনিবার (৭ নভেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত গ্রাম পুলিশের মহাসমাবেশে এসব ঘোষণা দেন তিনি। 

প্রধানমন্ত্রী বলেন, “গ্রাম পুলিশের পদবি পরিবর্তন করে গ্রাম পুলিশ করা হয়েছে। শুধু পদবি পরিবর্তন নয়, তাদের বেতন-ভাতাও বাড়ানো হয়েছে। ঐতিহাসিক ৭ নভেম্বর থেকে সরকারের এ সিদ্ধান্ত কার্যকর হবে।”

তিনি জানান, মাসিক বেতনের পাশাপাশি গ্রাম পুলিশের অবসরকালীন আনুতোষিক ভাতাও বাড়ানো হয়েছে। গ্রাম পুলিশের আনুতোষিক ৭০,০০০ টাকা থেকে বাড়িয়ে ৮০,০০০ টাকা করা হয়েছে। অন্যদিকে, গ্রাম পুলিশ প্রধানের আনুতোষিক ৮০,০০০ টাকা থেকে বাড়িয়ে ১ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া তথ্য আদান-প্রদানের কাজে মোবাইল ফোন ব্যবহারের জন্য গ্রাম পুলিশের প্রত্যেক সদস্যকে মাসে ১৫০ টাকা করে দেবে সরকার।