Saturday, November 07, 2026

সেকশন

English
Dhaka Tribune

তারেক রহমানের জায়গায় শেখ হাসিনার নাম! কারণ জানালেন জাপানের মন্ত্রী

শুক্রবার (৬ নভেম্বর) টোকিওতে বিষয়টি নিয়ে কথা বলেছেন রিওসেই আকাজাওয়া

আপডেট : ০৭ নভেম্বর ২০২৬, ০১:১৬ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের সময় খুব বিব্রতকর অবস্থায় পড়েছিলেন রিওসেই আকাজাওয়া৷ জাপানের বাণিজ্যমন্ত্রী বৈঠক করলেন তারেক রহমানের সঙ্গে, অথচ লেখা হয়ে গেলো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম!

শুক্রবার (৬ নভেম্বর) টোকিওতে বিষয়টি নিয়ে কথা বলেছেন রিওসেই আকাজাওয়া৷

সাংবাদিকদের তিনি বলেন, “তিনি বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সম্পর্কে জানেন, অথচ দুজনের ছবিসহ পোস্টে স্বয়ংক্রিয় অনুবাদের সময় তারেক রহমানের জায়গায় চলে এসেছিল শেখ হাসিনার নাম।”

এমন ভুলের জন্য ইলন মাস্কের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এর সমালোচনা করে তিনি বলেন, “এক্স-এর স্বয়ংক্রিয় অনুবাদ-সুবিধা তাকে বিব্রতকর এক কূটনৈতিক পরিস্থিতিতে ফেলেছিল৷ তিনি বলেন, অনুবাদে এমন ইঙ্গিত দেওয়া হয়েছিল যেন যাদের সঙ্গে বৈঠক করছেন সেই বিশ্বনেতাদের নামই তিনি জানেন না!”

রিওসেই আকাজাওয়া সাংবাদিকদের বলেন, “বিষয়টা গুরুতর৷ (এর ফলে) বাংলাদেশের জনগণের মনে এই ধারণা তৈরি হতে পারে যে, আমাদের (বাংলাদেশের) প্রধানমন্ত্রী কে তা জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রী জানেনই না।”

গত ২৮ অক্টোবর এক্স-এ জাপানি ভাষায় দেওয়া আলোচিত পোস্টটিতে বলা হয়েছিল, জাপানের বাণিজ্যমন্ত্রী রিওসেই আকাজাওয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন৷

কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্মটির স্বয়ংক্রিয় অনুবাদ টুল ইংরেজি অনুবাদ এমনভাবে করে বসে যার ফলে মনে হচ্ছিল আকাজাওয়া দাবি করছেন তিনি বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন৷

   

About

Popular Links

x