রাজধানীর গাবতলীতে রাস্তা পার হওয়ার সময় বাসচাপায় দুই নারীর মৃত্যু হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে গাবতলীর পর্বত এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
যদিও নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দারুসসালাম থানার দায়িত্বরত কর্মকর্তা (এসআই) তামান্না সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখনও পর্যন্ত বিস্তারিত কিছু জানা যায়নি বলেও জানান তিনি।