চট্টগ্রামের শাহ আমানত সেতুর দক্ষিণ প্রান্তে সৌদিয়া পরিবহনের একটি বাসের ধাক্কায় টোল বুথ দুমড়ে-মুচড়ে গেছে। এ ঘটনায় বুথে দায়িত্বরত এক টোল কালেক্টর (টিসি) আহত হয়েছেন। দুর্ঘটনার পর বাসটি আটক করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
শাহ আমানত সেতুর টোল ম্যানেজার মোজাম্মেল হোসাইন জানান, বাসের ধাক্কায় টোল বুথটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে বাসটি আটক করা হয়। এ সময় বুথে কর্তব্যরত এক টোল কালেক্টর আহত হন।
তিনি আরও জানান, দুর্ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি।



