Wednesday, November 11, 2026

সেকশন

English
Dhaka Tribune

চট্টগ্রামে দুই বাসের সংঘর্ষে চালক নিহত, আহত ১৫

এদের মধ্যে চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে

আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ১২:৩৯ পিএম

চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানার নতুন ব্রিজ এলাকায় দু’টি কোম্পানির বাসের মধ্যে সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ থেকে ১৫ জন আহত হয়েছেন। 

সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টার দিকে নতুন ব্রিজ এলাকায় সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত চালকের নাম মো. আলমগীর (৪৫)। আহতদের মধ্যে রয়েছেন, শারমিন (২৭), লুৎফা বেগম (২১), মাহমুদুর ও হিনজুর। শারমিন ও লুৎফা বেগম আকবর শাহ থানার এ কে খান এলাকার বাসিন্দা। শারমিন পোশাক শ্রমিক বলে জানা গেছে।

বাকি আহতদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এদের মধ্যে চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশিক ঢাকা ট্রিবিউনকে বলেন, “দুর্ঘটনার পর আহত ও নিহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক চালক আলমগীরকে মৃত ঘোষণা করেন। পরে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়।”

 

   

About

Popular Links

x