Tuesday, November 10, 2026

সেকশন

English
Dhaka Tribune

কপে যোগ দিতে আনতালিয়া পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীকে আনতালিয়া বিমানবন্দরের একটি কন্টিনজেন্ট গার্ড অব অনার দেয় 

আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ০৯:৩০ পিএম

বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-৩১) যোগ দিতে তুরস্কের আনতালিয়া পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

মঙ্গলবার (১০ নভেম্বর) স্থানীয় সময় বিকাল ৪টা ৩ মিনিটে টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটে তিনি আনতালিয়া বিমানবন্দরে পৌঁছান বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু। 

উপ প্রেস সচিব বলেন, “আনতালিয়া বিমানবন্দরে প্রধানমন্ত্রীসহ তার সহধর্মিনীকে স্বাগত জানান তুরস্কের সংস্কৃতি ও পর্যটন বিষয়ক উপমন্ত্রী সর্দার শ্যাম। প্রধানমন্ত্রী ও সহধর্মিনীকে দুজন শিশু ফুল দিয়ে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীকে বিমানবন্দরের একটি কন্টিনজেন্ট গার্ড অব অনার দেয়। প্রধানমন্ত্রী অভিবাদন গ্রহণ করেন।” 

উপ প্রেস সচিব আরও বলেন, “স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক রয়েছে।” 

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক এস এম আব্দুল আউয়াল, প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ উপস্থিত ছিলেন। 

   

About

Popular Links

x