Tuesday, November 10, 2026

সেকশন

English
Dhaka Tribune

কদমতলীতে মবিলের গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়

আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ০৯:০১ পিএম

চট্টগ্রাম নগরের কদমতলীতে একটি মবিলের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পোড়া মসজিদ এলাকায় আগুন লাগলে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।

ফায়ার সার্ভিস চট্টগ্রামের নিয়ন্ত্রণকক্ষ অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ফায়ার সার্ভিসের কর্মীদের পাশাপাশি স্থানীয় লোকজনও আগুন নেভানোর চেষ্টায় অংশ নেন।

স্থানীয়রা জানান, মাগরিবের নামাজের পর গুদামটিতে আগুন লাগে। তাদের দাবি, ওই গুদামে মবিল মজুতের পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডের নকল ও নিম্নমানের মবিল কনটেইনারে রাখা হতো। ঘনবসতিপূর্ণ এলাকায় এ ধরনের দাহ্য পদার্থের গুদাম গড়ে তোলায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

   

About

Popular Links

x