দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও আট জনের মৃত্যু হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকাল ৮টা থেকে রবিবার (১৫ নভেম্বর) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়। যদিও এই সময়ের মধ্যে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।
একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১,৫৭২ জন।
রবিবার (১৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে এসব তথ্য।
এতে আরও বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে শুরু করে এ পর্যন্ত হামের উপসর্গে দেশে ১,২০৯ জনের মৃত্যুর হয়েছে। এ সময় হাম শনাক্ত হওয়াদের ভেতর ১০৫ জনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মৃত্যু ১,৩১৪ জনে পৌঁছেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম আক্রান্ত রোগীর সংখ্যা ১,৪১৪ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১৫৮ জনের। মোট ১,৫৭২ জন হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে।