হামের উপসর্গে আরও ৪ মৃত্যু 

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। 

সোমবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। এই হিসাব রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এ নিয়ে চলতি বছর হাম ও উপসর্গে ১ হাজার ৩১৮ জনের মৃত্যু হয়েছে। 

এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ২১৩ জন মারা গেছে। 

এদিকে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে দুজন এবং চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছে। 

একই সময়ে নিশ্চিত হামে ১৭৩ জন ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৫০৯ জন।