Thursday, November 12, 2026

সেকশন

English
Dhaka Tribune

হাম ও উপসর্গে প্রাণহানি ১,৩০০ ছুঁই ছুঁই

হাম ও হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত মোট ১ হাজার ২৯৯ শিশু মারা গেছে

আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ০৪:২৮ পিএম

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৫৪১ শিশু। 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। 

চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ১ হাজার ১৯৪ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ১০৫ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত মোট ১ হাজার ২৯৯ শিশু মারা গেছে। 

এছাড়া ২৪ ঘণ্টায় ১৫৭ শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১ হাজার ৩৮৪। এই সময়ে ১ হাজার ২৬৯ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১ হাজার ৩০৪ শিশু। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ২ লাখ ৪৪ হাজার ২৯১, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৪ হাজার ৮৮০। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ২ লাখ ১৮ হাজার ৭৫ রোগী, যাদের মধ্যে ২ লাখ ৯ হাজার ২০৭ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে। 

   

About

Popular Links

x