কাফরুলে পুলিশ-শ্রমিক সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

রাজধানীর কাফরুলে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে।। 

বুধবার (১৮ নভেম্বর) সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, মিরপুর-১৪ নম্বর এলাকায় লোড স্টার ফ্যাশন ও মিড এশিয়া ফ্যাশন কারখানা এলাকায় এ ঘটনা ঘটে। নারী শ্রমিকদের ‘লাঞ্ছিত’ করার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দেওয়া তথ্যানুযায়ী, কারখানা দু’টিতে প্রায় ৫ হাজার শ্রমিক কাজ করেন। কারখানা দু’টির শ্রমিকরা পাশের জকি গার্মেন্টস, ভিশন গার্মেন্টস ও আইডিয়াস গার্মেন্টসের শ্রমিকদের উৎপাদন কার্যক্রমে বাধা দেন। পরে তাদের কারখানা থেকে বের করে নিয়ে আসেন।

মিরপুর বিভাগের অতিরিক্ত উপকমিশনার জাহিদুল ইসলাম জানান, সকালে কাফরুলে একটু ঝামেলা হয়েছিল। এখন পরিস্থিতি স্বাভাবিক। ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ আছে।