সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের বাড়ির পাশে তার ব্যক্তিগত অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ১০টার দিকে কুমিল্লা নগরীর মুন্সেফবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
এসময় অফিসে কেউ ছিলেন না বলে জানিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, এসময় আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় ২০ থেকে ২৫ জনকে। পরে তারা অফিসের গেটের ভেতরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, আগুন বেশিক্ষণ স্থায়ী হয়নি। অফিসের ভেতরে কেউ প্রবেশ করেননি। বাইরে কয়েকজন অবস্থান করে কাগজের মাধ্যমে আগুন দেন।