রাজধানীর কাঁঠালবাগানের একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে তিনজন দগ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৮টা ২০ মিনিটের দিকে কাঁঠালবাগানের কাঞ্চন টাওয়ার নামের ভবনে এ ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, আবাসিক ভবনটির চতুর্থ তলায় গ্যাসের লিকেজ থেকে আগুন লাগে।
ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, খবর পেয়ে সকাল ৮টা ৩১ মিনিটে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সকাল পৌনে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি আরও জানান, ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দগ্ধ তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।