খুলনা নগরীতে ১১ মাসে হত্যার শিকার ৪০ জন, রহস্য উদ্ঘাটন ৩৬ মামলার

খুলনা মহানগরীতে চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ১১ মাসে ৪০ জন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এ সময়ে ৩৮টি হত্যা মামলা হয়েছে, যার মধ্যে ৩৬টির রহস্য উদ্ঘাটন করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)।

সোমবার (২৩ নভেম্বর) রাতে কেএমপির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময়ে বিভিন্ন থানায় ৩৮টি হত্যা মামলা রুজু হয়। এর মধ্যে ৩৬টির রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। বাকি দুটি মামলা নৌ পুলিশের কাছে তদন্তাধীন আছে। মামলাগুলোর মধ্যে ৭টিতে পুলিশ প্রতিবেদন দিয়েছে।

একই সময়ে হত্যা মামলায় ১৬৪ জন আসামি গ্রেপ্তার হয়েছেন। তাদের মধ্যে ১৩৭ জন আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।