কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচিকে ‘নৈরাজ্য’ আখ্যা দিয়ে তা প্রতিরোধে রাজধানীতে মোটরসাইকেল শোভাযাত্রা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে শোভাযাত্রাটি শুরু হয়।
মানিক মিয়া অ্যাভিনিউয়ের আড়ং প্রান্ত থেকে শোভাযাত্রাটি যাত্রা শুরু করে। বাইক শোডাউনটি বর্তমানে মহাখালী পেরিয়ে কাকলী রয়েছে। আগারগাঁও, শেওড়াপাড়া, কাজীপাড়া হয়ে মিরপুর ১০ নম্বরে গিয়ে শোভাযাত্রাটি শেষ হওয়ার কথা রয়েছে।
শোভাযাত্রায় এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এমপি, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, রাজনৈতিক পর্ষদ সদস্য আরিফুল ইসলাম আদীব এবং যুগ্ম আহ্বায়ক তারেক এ আদেল উপস্থিত রয়েছেন।