সিলেটে রাত ১২টার পর মোটরসাইকেল চলাচল সীমিত

রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত চলাচলে বিধিনিষেধ আরোপ মেট্রোপলিটন পুলিশের

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ১২:১৭ পিএম

সিলেট নগরীতে জননিরাপত্তা নিশ্চিত করতে রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে গণবিজ্ঞপ্তিতে এই বিধিনিষেধ আরোপ করা হয়।

মেট্রোপলিটন পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তিসংগত কারণ ব্যতিরেকে রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচল সীমিত করা হলো। এ সময়ে জরুরি প্রয়োজনে মোটরসাইকেল নিয়ে চলাচলকারীদের হালনাগাদ কাগজপত্র ও বৈধ ড্রাইভিং লাইসেন্স সঙ্গে রাখার অনুরোধ জানানো হয়েছে।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিদিন এ বিধিনিষেধ কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।