ঢাকার সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের একটি পার্কিং করা বাসে আগুন দিয়েছে দূর্বৃত্তরা। সাভার ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে এনেছেন।
শুক্রবার (২৭ নভেম্বর) বেলা ১টা৩৫ মিনিটে মহাসড়কের জোড়পুল এলাকায় লাব্বাইক পরিবহনের পার্কিং করা বাসটিতে আগুন দেয় দূর্বৃত্তরা।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, বাসটি মহাসড়কের পাশে গত দুইদিন যাবৎ পার্কিং করা ছিল। আজ দুপুর ১টা ৩৫ মিনিটে বাসটিতে আগুন দেয় দূর্বৃত্তরা। ধারনা করা হচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন আগুন দিয়েছে।