সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে সাত শিশুর মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে হামে আক্রান্ত হয়েছে ১,৩৫১ শিশু।
শুক্রবার (২৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে সাত শিশুর মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত হাম উপসর্গে মোট ১,২৭২ শিশুর মৃত্যু হয়েছে।
একই সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ১০৬ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গে মোট ১,৩৭৮ শিশুর মৃত্যু হয়েছে
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে এক হাজার ২৭৩ জন।
গত ১৫ মার্চ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত মোট সন্দেহজনক হামরোগীর সংখ্যা ২ লাখ ৬২ হাজার ৮০৮ জন।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৭৮ জন, গত ১৫ মার্চ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত মোট নিশ্চিত হামরোগীর সংখ্যা ২৬,৫৫৪ জন।
গত ১৫ মার্চ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৩৫ হাজার ৪৮২ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ২৬ হাজার ৪৪০ জন।