পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি ও এসবি প্রধান মনিরুল ইসলামের স্ত্রী, সাবেক অতিরিক্ত সচিব শায়লা ফারজানা এবং দুই শ্যালককে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রবিবার (২৯ নভেম্বর) সকালে ডিবিপ্রধান শফিকুল ইসলাম সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
রাজধানীর মিরপুরের ডিওএইচএস এলাকা থেকে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা অবৈধ সম্পদ অর্জনের মামলায় শায়লা ফারজানা তালিকাভুক্ত আসামি।
তার বিরুদ্ধে অভিযোগ, স্বামী মনিরুল ইসলামের নির্দেশনায় তিনি সহিংসতা ও নাশকতার পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিলেন।