করোনাভাইরাসে আক্রান্ত অ্যাটর্নি জেনারেল

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। সোমবার (১৭ জানুয়ারি) তিনি নিজেই গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গতকাল করোনা টেস্ট করলে রেজাল্ট পজিটিভ আসে। এখন বাসায় আইসোলশনে আছি। 

তবে কোভিড আক্রান্ত হলেও শরীরে গুরুতর কোনো উপসর্গ নেই বলে জানান অ্যাটর্নি জেনারেল।

এদিকে, রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ৪৩ ও ৪৪তম বুনিয়াদি প্রশিক্ষণে অংশ নিতে আসা ২২ জন বিচারক করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। তারা সহকারী জজ ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পদমর্যাদার বিচারিক কর্মকর্তা।

রাষ্ট্রপতি আব্দুল হামিদ ২০২০ সালের ৮ অক্টোবর এ এম আমিন উদ্দিনকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেন। তিনি ২০১৯-২০২০ মেয়াদে সমিতির সভাপতি ছিলেন। সর্বশেষ ২০২০-২১ মেয়াদে তিনি সমিতির সভাপতি নির্বাচিত হন। তিনি প্রয়াত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের সহকর্মী হিসেবে কাজ করেছেন।