ঢাকার গুলিস্তানের সিদ্দিকবাজারে ভবনে বিষ্ফোরণের ঘটনায় মির্জা আজম (৩৬) নামের দগ্ধ আরেক ব্যক্তির মৃত্যু হয়েছে। এতে করে এ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ২৩ জনের মৃত্যু হলো।
শনিবার (১১ মার্চ) সকাল ১০টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন এসএম আইয়ুব হোসেন।
তিনি বলেন, “নিহতের শরীরের ৮০% দগ্ধ হয়েছিল।”
নিহত মির্জা আজমের গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার বাউফল থানায় এলাকায়। বর্তমানে তিনি হাতিরঝিল থানার মধুবাগ এলাকায় বসবাস করছিলেন। তিনি বাংলাদেশ সেনেটারি নামে একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
গত মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে সিদ্দিকবাজারের ক্যাফে কুইন ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ২৩ জন নিহতের খবর পাওয়া গেলো। আহত হয়েছেন শতাধিক মানুষ।