Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

ঈদযাত্রায় ১৩ দিনে সড়কে ২৮১ জনের মৃত্যু

রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এই তথ্য জানান

আপডেট : ০৪ জুন ২০২৬, ০১:০৮ পিএম

ঈদ-উল-আজহা উপলক্ষে ঈদযাত্রার আগে ও পরে ১৩ দিনে দেশে সড়ক দুর্ঘটনায় ২৮১ জন নিহত হয়েছেন। একই সময়ে আহত হয়েছেন আরও ৮৩৭ জন। গড়ে প্রতিদিন সড়কে প্রাণ হারিয়েছেন ২২ জন।

বৃহস্পতিবার (৪ জুন) রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২১ মে থেকে ২ জুন পর্যন্ত সময়ে দেশে মোট ২৯২টি সড়ক দুর্ঘটনা ঘটে। এর মধ্যে ১৪১টি দুর্ঘটনায় মোটরসাইকেল জড়িত ছিল, যেখানে ১২৪ জন নিহত হয়েছেন।

এ সময়ে ৩৭ জন পথচারী এবং ৩৩ জন যানবাহনের চালক ও সহকারী প্রাণ হারান। পাশাপাশি ১৩টি নৌ-দুর্ঘটনায় ৮ জন নিহত এবং ১৫ জন আহত হন। এছাড়া ২২টি রেলপথ দুর্ঘটনায় ১৭ জন নিহত এবং ৯ জন আহত হয়েছেন।

দুর্ঘটনায় মোট ৫০৭টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে বাস, ট্রাক, কাভার্ডভ্যান, পিকআপ, প্রাইভেটকার, অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন ধরনের যানবাহন রয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মোটরসাইকেল (১৫৭টি) এবং থ্রি-হুইলার (৯৩টি)।

   

About

Popular Links

x