ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি বারে বন্দুকধারীর গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন।
সোমবার (১৮ জুলাই) রাতে এ গুলির ঘটনা ঘটে। এ ঘটনায় এক সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।
বারটি প্যারিসের উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত। স্থানীয় মেয়র ফ্রাঁসোয়া ভগলিন জানান, এটি একটি সিসা ক্যাফে (বার)।
স্থানীয় পুলিশ জানিয়েছে, প্রথমে দুই ব্যক্তি একটি গাড়ি থেকে নামেন। তাদের মধ্যে একজন বারের উঁচু চত্বরে বসে থাকা ব্যক্তিদের লক্ষ্য করে গুলি চালান।
পুলিশ জানিয়েছে, গুলির ঘটনায় এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করে হেফাজতে নেওয়া হয়েছে। আরেক সন্দেহভাজন পলাতক।
মেয়র ফ্রাঁসোয়া ভগলিন আরও বলেন, বারে থাকা গ্রাহকেরা দুই সন্দেহভাজনের মধ্যে একজনকে ধরে ফেলতে সক্ষম হন। পরে তাকে হেফাজতে নেয় পুলিশ।