বেসরকারি বিশ্ববিদ্যালয় ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থী সানাজানা মোসাদ্দিকাকে (২১) আত্মহত্যা প্ররোচনা মামলায় তার বাবা শাহীন আলমকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
ময়মনসিংহের গফরগাঁও থেকে বুধবার (৩১ আগস্ট) তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন।
এর আগে গত শনিবার দুপুরে দক্ষিণখান মোল্লারটেক এলাকার একটি ১০তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়েন সানজানা মোসাদ্দেক। উদ্ধার করে পঙ্গু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা সানজানাকে মৃত ঘোষণা করেন। ওইদিন সন্ধ্যা ৭টার দিকে তার মরদেহ নিয়ে যায় পুলিশ।
আরও পড়ুন- রাজধানীতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মরদেহ উদ্ধার
এ ঘটনায় রাতেই সানজানার মা বাদী হয়ে নিহতের বাবা শাহীন আলমের বিরুদ্ধে মামলা করেন।
সানাজানা মোসাদ্দিকা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। সানজানার বাবা গাড়ি ভাড়া দেওয়ার ব্যবসা করেন। পরিবারের ভরণপোষণ দিতে হিমশিম খাওয়ায় স্ত্রীর সঙ্গে প্রায়ই ঝগড়া হতো তার। মেয়ের বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফিও দিতে পারছিলেন না তিনি। বাবার প্রতি রাগ-ক্ষোভ থেকে সানজানা আত্মহত্যা করেছেন বলে ধারণা।