নারীদেরই বেশি দুর্বল করেছেন করোনাভাইরাস।পুরুষের তুলনায় নারীরা দেড় থেকে চার গুন বেশিকোভিড–পরবর্তী জটিলতায় ভুগছেন। ৬০ বছরের বেশি নারীরা ভুগছেন হৃদরোগের এবং স্নায়ুবিক জটিলতায়।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ও আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রের (আইসিডিডিআরবি) যৌথ পরিচালিত একটি গবেষণায় এ তথ্য উঠে এসেছে।
মঙ্গলবার (২১ মার্চ ) বিএসএআইডির অর্থায়নে পরিচালিত এ গবেষণার এ তথ্য প্রকাশ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন আইসিডিডিআরবির নির্বাহী পরিচালক অধ্যাপক তাহামিদ আহমেদ। এ সময় বিএসএমএমইউ উপাচার্য মো. শারফুদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
ঢাকার দুইটি হাসপাতলে ১৫ ডিসেম্বর ২০২০ থেকে ৩০ অক্টোবর ২০২১ পর্যন্ত চিকিৎসা নেওয়া ৩৬২ জন নারীর ওপর এ গবেষণা চালানো হয়।
স্নায়বিক, শ্বাসযন্ত্র, হৃদ্যন্ত্র ও মানসিক সমস্যা–সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে গবেষণা করা হয়।
গবেষণায় উঠে আসে, কোভিড থেকে সেরে উঠার পরও ডায়াবেটিকস রোগীদের মধ্যে রক্তচাপ ও রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ হচ্ছে না।
আইসিউতে (নিবিড় গবেষণা কেন্দ্র) ভর্তি হওয়া প্রয়োজন ছিল কিন্তু হয়নি এমন রোগীর সংখ্যা তিনগুনেরও বেশি ছিল।
উপাচার্য অধ্যাপক শারফুদ্দিন আহমেদ জানান, করোনাভাইরাস সারা শরীরেই ক্ষতি করে। কোভিডে আক্রান্ত হওয়ার পর অনেকরই চোখের সমস্যা হয়েছে। অনেকের রাতে ঘুম হয় না। এসব নিয়েও গবেষণা প্রয়োজন।