বিশ্বসেরা বিশ্ববিদ্যালয় র‍্যাংকিংয়ে শীর্ষ ৮০০-এর মধ্যে নেই বাংলাদেশের একটিও

সম্প্রতি যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশনর (টিএইচই) ২০২৪ সালের র‍্যাংকিং প্রকাশিত হয়েছে। বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের র‌্যাঙ্কিংয়ে শীর্ষ ৮০০ এর তালিকায় বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ের নাম নেই।

র‍্যাংকিংয়ে বাংলাদেশের মোট ৯টি বিশ্ববিদ্যালয় জায়গা পেয়েছে। তবে তাদের অবস্থান বেশ নিচের দিকে। মর্যাদাপূর্ণ এ র‍্যাংকিংয়ে ৮০১ থেকে ১০০০ এর মধ্যে আছে বাংলাদেশের চার বিশ্ববিদ্যালয়। সেগুলো হলো- ব্র্যাক ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ও নর্থ সাউথ ইউনিভার্সিটি।

অন্যদিকে, ১,০০১ থেকে ১,২০০তম অবস্থানের মধ্যে আছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। এছাড়া, র‍্যাংকিংয়ে ১,২০১ থেকে ১,৫০০ এর মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান পেয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি)।

প্রসঙ্গত, গত বছরের টাইমস হায়ার এডুকেশনের র‍্যাংকিংয়ে ৬০১ থেকে ৮০০ এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অবস্থান ছিল।

টাইমস হায়ার এডুকেশনের ২০২৪ সালের র‌্যাংকিং অনুযায়ী, শীর্ষে রয়েছে অক্সফোর্ড ইউনিভার্সিটি। দ্বিতীয়তে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি। এছাড়া, র‌্যাংকিংয়ে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) অবস্থান তিনে।

শিক্ষার মান, শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক ও অন্যান্য কর্মচারীর অনুপাত, গবেষণার মান, সাইটেশনের প্রভাব, আন্তর্জাতিক শিক্ষার্থীসহ ১৩ থেকে ১৮টি পারফরম্যান্স সূচকের ওপর ভিত্তি করে এই র‌্যাংকিং করা হয়েছে।