ঢাকার হাজারীবাগে নিলুফা ইয়াসমিন (২৬) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।
বুধবার (৭ ফেব্রুয়ারি) ভোররাত ৪টার দিকে কালুনগর গোল্ডেন সিটির একটি বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
সূত্র জানায়, ওই নারী এর আগেও আত্মহননের চেষ্টা করেছিলেন। প্রতিবারই স্বামী তাকে বাধা দিতেন।
বাড়ির মালিক জানান, মৃতের স্বামী আবুল কালাম আজাদ আবুল পেশায় রিকশা গ্যারেজের মালিক। তার সঙ্গে প্রায়ই স্ত্রীর পারিবারিক কলহ লেগে থাকত।
হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জিয়াউর রহমান বলেন, “ওই নারীর একটু মানসিক সমস্যা ছিল। তিনি আগেও আত্মহত্যার চেষ্টা করেছিলেন। কিন্তু স্বামী প্রতিবারই তাকে বাধা দিতেন।”
পুলিশ জানায়, ঘটনার সময় যখন তার স্বামী রিকশার গ্যারেজে ছিলেন। তখন ওই নারী সন্তানদের ঘুম পাড়িয়ে ওড়না দিয়ে গলায় ফাঁস নেন।
মরদেহটি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।