Friday, October 16, 2026

সেকশন

English
Dhaka Tribune

আধিপত্যের দ্বন্দ্বে মোহাম্মদপুরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২

এ ঘটনায় পাটালি গ্রুপের দুই সদস্য আহত হয়েছে

আপডেট : ১৬ অক্টোবর ২০২৬, ১২:১৩ এএম

রাজধানীর মোহাম্মদপুরে আধিপত্য বিস্তার ও দ্বন্দ্বের জের ধরে স্থানীয় দুটি সন্ত্রাসী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে তিন রাস্তার কাছে ঘটা এ সংঘর্ষে একটি পক্ষের দুজন আহত হয়েছেন।

পুলিশের তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার মো. জুয়েল রানা বলেন, “রাত পৌনে ৯টার দিকে মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকার তিন রাস্তার আগে স্থানীয় সন্ত্রাসী সাব্বির গ্রুপের সঙ্গে পাটালি গ্রুপের সদস্যরা লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান। এ সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে পাটালি গ্রুপের দুই সদস্য আহত হন। তাদের স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে।

গত ১৫ সেপ্টেম্বর চাপাতির কোপ ও গুলিতে খুন হন পাটালি গ্রুপের ফরহাদ হোসেন (২৩)। ওই ঘটনায় করা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সাব্বির গ্রুপের আরমানকে পুলিশে ধরিয়ে দেওয়া হয়। এর জের ধরে সাব্বির গ্রুপ পাটালি গ্রুপের ওপর হামলা চালালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে ফরহাদের ভগ্নিপতি ও ভাগনে আহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দুই পক্ষ এলাকা ছেড়ে চলে যায়। পুলিশ জানিয়েছে, সেখানকার পরিস্থিতি এখন স্বাভাবিক।

   

About

Popular Links

x