নানক: ১৫ রোজার পরেই জিনিসপত্রের দাম কমে গিয়েছিল

সুলভমূল্যের বাজার প্রতিষ্ঠার কারণে ১৫ রোজার পরেই জিনিসপত্রের দাম কমে গিয়েছিল বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেছেন, “বাজার পরিস্থিতি ঢাকা আর ঢাকার বাইরে ভিন্ন। ঢাকার বাইরের কম দামের পণ্য ঢাকায় বেশি দামে বিক্রি হয়। ভোক্তা যাদের কাছ থেকে পণ্য কেনেন, তাদের কাছে এসে দাম বাড়ে।”

সোমবার (১৫ এপ্রিল) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সামনের সপ্তাহে ঢাকায় প্রাণচাঞ্চল্য ফিরে আসবে আশা প্রকাশ করে নানক বলেন, “যোগাযোগব্যবস্থার উন্নতির কারণে বাড়ি যাওয়া এখন সহজ হয়ে গেছে। মানুষ স্বাচ্ছন্দ্যে বাড়ি গেছে এবং ফিরে আসছে।”

তিনি বলেন, “রুহুল কবির রিজভীদের কল্পনার বাংলাদেশ আজ নেই। দেশ আজ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তারা যে দুঃখ-কষ্টের বাংলাদেশ রেখেছিল, সেই দেশ আজ আর নেই।”